সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিচারকদের শৃঙ্খলাবিধি’র গেজেট প্রকাশে এক সপ্তাহ সময় পেল রাষ্ট্রপক্ষ

news-image

নিজস্ব প্রতিবেদক : নিম্ন আদালতের বিচারকদের চাকরি শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে রাষ্ট্রপক্ষকে ফের এক সপ্তাহ সময় দিয়েছেন আপিল বিভাগ। আজ রাষ্ট্রপক্ষের করা সময় আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গতকাল বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করার জন্য সরকারকে দেয়া ২ সপ্তাহ সময় শেষ হয়। ওইদিন সকালে এ সংক্রান্ত বিষয়ে আদেশের বিষয়ে ‘আজ নয় কাল’ বলে উঠে যান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এসময় তার সঙ্গে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের বিচারপতিরাও নিজ কামরায় ফিরে যান।

তখন এ বিষয়ে সোমবার (আজ) শুনানি হবে বলে সাংবাদিকদের জানিয়েছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। আজ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিচারকদের চাকরি শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশের জন্য আরও দুই সপ্তাহ সময় চেয়ে আপিল বিভাগে আবেদন করেন। আবেদনের উপর শুনানি শেষে এক সপ্তাহ সময় মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত।

আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’