,

ভিয়েতনামের চালের দ্বিতীয় চালান চট্টগ্রামে

news-image

নিউজ ডেস্ক : প্রথম দফায় ২০ হাজার মেট্রিক টনের প্রথম চালান দেশের পৌঁছনোর পর এবার ভিয়েতনাম থেকে আমদানি করা চালের দ্বিতীয় চালান চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

সোমবার সকালে ২৭ হাজার মেট্রিক টন চাল নিয়ে ভিয়েতনাম থেকে আসা জাহাজ ‘এমভি প্যাক্স’ বন্দরের পৌঁছায়।

খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগের চালানে আসা চালের খালাস চলছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দ্রুতই নতুন চালানের চাল খালাস শুরু করা হবে।

এর আগে, গত ১৩ জুলাই প্রথম দফায় ২০ হাজার মেট্রিক টনের প্রথম চালান চট্টগ্রামে পৌঁছায়। ফলে এনিয়ে দুই চালানে মোট ৪৭ হাজার মেট্রিক টন দেশে পৌঁছাল।

এবছর হাওরে অকাল বন্যায় ফসলের ক্ষতি এবং সরকারি গুদামের মজুদ কমে আসার প্রেক্ষাপেটে সরকার সম্প্রতি ভিয়েতনাম থেকে আড়াই লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নেয়। এরপর গত জুন সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে