সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগ নেত্রীর ফেসবুক স্ট্যাটাস নিয়ে তোলপাড়

news-image

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া উপজেলা ছাত্রলীগ নেত্রী রুমানা তসলিমার ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাস নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। হঠাৎ করে তিনি ফেসবুকে নিজেকে উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ঘোষণা দেওয়ায় সর্বত্র এখন আলোচনা চলছে।

রুমানা কক্সবাজারের ইতিহাসে একমাত্র নারী, যিনি নিজ থেকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হওয়ার সাহস দেখিয়েছেন। তাই স্বাভাবিকভাবে তিনি কেন্দ্রীয় ও জেলা নেতাদের আনুকূল্য পাবেন বলে মনে করছেন অনেকেই।

ফেসবুকে রুমানা তসলিমা লেখেন- “জেলা ও উপজেলা ছাত্রলীগের সম্মানিত নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি উখিয়া উপজেলা ছাত্রলীগের একজন দায়িত্বশীল সক্রিয় নেত্রী। আমি প্রাণের এ সংগঠনের জন্য আরও বেশি কাজ করার সুযোগ চাই। মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়ন ও ছাত্রলীগের রাজনীতিকে উখিয়ায় শক্তিশালী ও সুসংগঠিত করতে একজন রাজনীতি সচেতন ও শিক্ষিত নারী হিসেবে নিজেকে উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ঘোষণা করছি। বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী, দেশরত্ন শেখ হাসিনা সংগঠন ও সরকারের প্রত্যেকটি কাজে নারীদের অগ্রাধিকার দিচ্ছে দেখে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হওয়ার সাহস করেছি। তাই আর নয় সংকোচ, আর নয় লজ্জা, আর নয় অস্বস্তি, আর নয় পিছিয়ে পড়া, আর নই মিস করা, এইবার নারীরাও এগিয়ে যেতে চায় সামাজিক ও রাজনীতির প্রতিটি ক্ষেত্রে, এগিয়ে গিয়ে বঙ্গকন্যা শেখ হাসিনার হাতকে আরও বেশি শক্তিশালী করতে চাই। দেশকে আরও এগিয়ে নিতে চাই। আমি আপনাদের আন্তরিক সহযোগিতা, সুচিন্তিত মতামত ও পরামর্শ কামনা করছি। ”

উল্লেখ্য, সম্প্রতি হিসাব বিজ্ঞানে স্নাতক রুমানা ভর্তি হয়েছেন এলএলবি কোর্সে। পাঁচ ভাই-বোনের মধ্যে সবার বড় রুমানা পেশাজীবী বাবার সংসারটাও পরিচ্ছন্নভাবে আগলে রেখেছেন। মাতৃহারা ছোট ভাই-বোনদের মানুষ করে তুলছেন মায়ের আদরে। সঙ্গে রাজনৈতিক কার্যক্রমও চালাচ্ছেন সমান তালে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা