,

ক্যাডেট ও ইন্টারন্যাশনাল থেকে মাদ্রাসার নাম বাদ দিতে নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের ক্যাডেট মাদ্রাসাগুলোর নাম থেকে ‘ক্যাডেট’ ও ‘ইন্টারন্যাশনাল’ শব্দ বাদ দিতে নির্দেশ দিয়েছে সরকার। এছাড়া তিন মাসের মধ্যে অননুমোদিতভাবে প্রতিষ্ঠিত এ ধরনের মাদ্রাসাগুলোকে শিক্ষা কার্যক্রম পরিচালনায় সরকারি অনুমতি নিতে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। রোববার এক আদেশে শিগগিরই বাস্তবায়ন করতে বলা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা বোর্ড, জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এসব প্রতিষ্ঠান নিয়মিত নজরদারি করবেন। মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটিতে একজন জেলা বা উপজেলা শিক্ষা কর্মকর্তার প্রতিনিধি থাকবেন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত বই পড়া ও পাঠদান নিশ্চিত করতে হবে।

জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত আবশ্যিকভাবে পরিচালনা করতে হবে। ছাত্রছাত্রীদের বেতন-ভাতা ও টিউশন ফি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় নির্ধারণপূর্বক পরিশোধ নিশ্চিত করতে হবে। নিয়মিত অডিট কার্যক্রম পরিচালনা করতে হবে।

জাতীয় দিবসগুলো বাধ্যতামূলকভাবে পালন করতে হবে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিয়মিত পরিদর্শন ও মনিটরিং করতে হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে নিবন্ধন নিতে হবে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কিছু কিছু মাদ্রাসা নামের সঙ্গে ক্যাডেট ও ইন্টারন্যাশনাল শব্দ জুড়ে দিয়ে শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত অর্থ নেওয়া ছাড়াও বেশি বেতন নিচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে