,

আশুলিয়ায় ৪ জঙ্গির আত্মসমর্পণ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ঢাকার অদূরে আশুলিয়ার নয়ারহাট চৌরাবাড়ি এলাকার জঙ্গি আস্তানা থেকে চার জঙ্গি র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেছে। রবিবার (১৬ জুলাই) সকালে ফের অভিযান শুরু হওয়ার পর ওই জঙ্গি আস্তানা থেকে প্রথমে সাদা পাঞ্জাবি পরা একজন দুই হাত উঠিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এর কিছুক্ষণ পর কালো শার্ট পরা আরেকজনও একইভাবে আত্মসমর্পণ করে। একইভাবে আরো দুইজন আত্নসমর্পন করে।

র‌্যাব ধারণা করছে,ওই বাড়িতে আরও কয়েকজন জঙ্গি অবস্থান করছে। সামগ্রিকভাবে সব জঙ্গিকে আত্মসমর্পণ করানোর জন্য র‌্যাব চেষ্টা করছে।

এরআগে শনিবার দিবাগত রাত ১টার পর ওই বাড়িটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। তাদের উপস্থিতি টের পেয়ে বাড়ির ভেতর থেকে সন্দেহভাজন জঙ্গিরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে।

এরপর র‌্যাব সদস্যরা সতর্ক অবস্থান নিয়ে বাড়ির আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

র‌্যাবের পরিচালক (মিডিয়া) মুফতি মাহমুদ খান সাংবাদিকদের জানান, লোকেশন অনুযায়ী র‌্যাব ওইসব এলাকা ঘিরে রেখেছে। ঘিরে রাখা বাড়ি থেকে র‌্যাবকে লক্ষ্য করে কয়েকবার গুলি বর্ষণ করলে র‌্যাবও পাল্টা গুলি ছুড়ে। রবিবার সকালে গুলির সঙ্গে কয়েকটি বোমারও বিস্ফারণ ঘটেছে।

তিনি আরও বলেন,তাদেরকে আত্মসমর্পণ করানোর প্রক্রিয়া চলছে। আমরা এখন অপেক্ষা করছি তাদের কাছ থেকে সাড়া পাওয়া যায় কিনা। এরইমধ্যে বোমা নিষ্ক্রিয়কারী দল ঢাকা থেকে ঘটনাস্থলে রওনা হয়েছে।

আজাদ নামে এক ব্যক্তি নিজেকে পোশাক শ্রমিক পরিচয় দিয়ে বাড়িটি ভাড়া নেয় বলে জানিয়েছে র‌্যাব। বাড়ির মালিককেও আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে