,

ঘটনাস্থলে যাচ্ছে বোম্ব ডিসপোজাল ইউনিট, বাড়ির মালিক আটক

news-image

নিউজ ডেস্ক : আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চৌরাবালি এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শনিবার দিবাগত রাত ৩টার দিকে র‌্যাব-৪ এর একটি দল ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ইব্রাহীম নামে এক ব্যক্তির টিনশেড বাড়িটি ঘিরে রাখে। এরপর থেকে কয়েক দফা ওই বাড়ির ভেতর থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ও বোমা ছোড়া হয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।

আজ সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান। এসময় তিনি জানান, জঙ্গিদের অক্ষত অবস্থায় নিজেদের হেফাজতে আনার চেষ্টা চলছে। এরই মধ্যে তাদের নিরস্ত্র হয়ে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে। ওই বাড়ির মালিক ইব্রাহিমকে জঙ্গিদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে তিনি জানিয়েছেন, পোশাকশ্রমিক পরিচয় দিয়ে আজাদ নামে এক ব্যক্তি মাস দু’য়েক আগে বাড়িটি ভাড়া নিয়েছিল।

র‌্যাবের এই কমান্ডার জানান, ধারণা করা হচ্ছে ভেতরে একাধিক জঙ্গি রয়েছে। তাই সার্বিক নিরাপত্তার কারণে আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে