,

উত্তরা গণভবন থেকে মোনায়েম খানের নামফলক অপসারণ

news-image

নিজস্ব প্রতিবেদক : নাটোর উত্তরা গণভবন থেকে পূর্ব পাকিস্তানের কুখ্যাত গভর্নর মোনায়েম খানের নামফলক অপসারণ করা হয়েছে। শনিবার সকালে গণপূর্ত বিভাগ ও জেলা প্রশাসনের উদ্যোগে এ নামফলক অপসারণ করা হয়।

সকালে নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস, নাটোর-২ আসনের সদস্য ও জেলা আওয়ালী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ (এমপি) হাতুড়ি দিয়ে ভেঙে মোনায়েম খানের নামফলক অপসারণ করেন।

 

এসময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. আজাদুর রহমান, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুজ্জামান ভুঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. চিত্রলেখা নাজনিন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান আকন্দ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রউফ সরকারসহ স্থানীয় সাংবাদিক, আইনজীবী ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে