,

বক্তব্যের জন্য মেয়রের দুঃখ প্রকাশ

news-image

নিজস্ব প্রতিবেদক : ‘ঘরে ঘরে গিয়ে মশা মারা সম্ভব না’ শুক্রবার এক সংবাদ সম্মেলনে করা এমন মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।

শনিবার গুলশান-২ নম্বরে ডিএনসিসি কার্যালয়ের সামনে মশক নিয়ন্ত্রণে সচেতনতামূলক র‍্যালির শুরুতে তিনি দুঃখ প্রকাশ করেন।

নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে আনিসুল হক বলেন, ‘গতকাল এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, আমরা মশারি নিয়ে সচেতনতা তৈরি করছি কি না? আমি আমাদের সচেতনতামূলক পোস্টারে মশারির ছবি দেখিয়ে ওই কথা বলেছিলাম। কিন্তু যেভাবে বলেছি, তা ঠিকভাবে বলতে পারিনি—হতে পারে।’

মেয়র বলেন, ‘আমরা বলতে চেয়েছি যে বাড়ির ভেতরে ঢোকার অধিকার আমাদের সেভাবে নেই। আমার বক্তব্যের জন্য কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আমরা তার জন্য দুঃখিত। আমরা আমাদের সর্বাত্মক শক্তি দিয়ে আবার নেমেছি। আমরা অনেক চেষ্টা করছি।’

চিকুনগুনিয়া প্রতিরোধে এলাকাভিত্তিক বড় করে কাজ শুরু হয়েছে জানিয়ে আনিসুল হক আরও বলেন, ‘এখন আমরা যেভাবে পরিকল্পনা করছি, তাতে আজ গুলশান এলাকায়, পরে মোহাম্মদপুর এলাকায়—এভাবে একেক দিন একেক এলাকায় আমরা ছড়িয়ে পড়ব। যেভাবেই হোক চিকুনগুনিয়া আমরা আর বাড়তে দেব না। আমরা এর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করছি।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে