,

লালমনিরহাটে স্বামীর গোপনাঙ্গে দা দিয়ে কোপ, গ্রেফতার নববধূ

news-image

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্বামীর গোপনাঙ্গ দা দিয়ে কোপ দেয়ার অভিযোগে এক নববধূকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর গ্রাম থেকে শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।গুরুতর আহত নূর কুতুব সুজন (২২) ওই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আদিতমারী থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গত রোববার আনুষ্ঠানিকভাবে বিয়ের পর নববধূকে শ্বশুরবাড়ি নিয়ে আসা হয়। “মঙ্গলবার দুপুরে স্বামী-স্ত্রীর মনোমালিন্যের একপর্যায়ে নববধূ দা দিয়ে স্বামীর পুরুষাঙ্গে কোপ দেন।”

ঘটনার পর বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত আলী। মীমাংসা না হওয়ায় শুক্রবার মামলার পর পুলিশ নববধূকে গ্রেফতার করে।

পরিদর্শক মাহফুজ বলেন, ১৮ বছর বয়সী এই নববধূ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামীর জননাঙ্গে দা দিয়ে কোপ দেয়ার কথা স্বীকার করেছেন। তাকে সুজনের বাবার দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবারই আদালতে হাজির করা হবে। তবে বিয়ের তৃতীয় দিনে কেন এই তরুণী এমন কাণ্ড করলেন সে বিষয়ে কিছু বলতে পারেনি তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে