,

কক্সবাজারে ২ লাখ ৫৫ হাজার পিস ইয়াবা উদ্ধার

news-image

কক্সবাজার-টেকনাফ সড়কের বালুখালী কাস্টমস এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৫৫ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বালুখালী হাইওয়ে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৭ কোটি ৬৫ লাখ টাকা।

শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী একটি ট্রাকে এস আই রাজেশ বড়ুয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এসময় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জালাল আহমদের ছেলে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী হেলাল উদ্দিনের ট্রাকটি জব্দ করেছে।

আটককৃতরা হলেন যশোর জেলার শার্শা উপজেলার কালিয়া গ্রামের আব্দু রশিদের ছেলে মোহাম্মদ মিন্টু আলী (২৭) ও একই এলাকার মশিউর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (২০)।

অভিযানে নেতৃত্ব দেওয়া এস আই রাজেশ বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকভর্তি ইয়াবাসহ চালক ও হেলপার আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সূত্রে জানা গেছে, আটককৃত ইয়াবাগুলো ট্রাকের মালিক হেলাল উদ্দিন তাঁর মালিকানাধীন গাড়ির চালক ও হেলপার দিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে