সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন দিনের সফর শেষে আজ ঢাকা ছাড়ছেন সিরিসেনা

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে আজ শনিবার দেশের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। আজ শনিবার সকালে ঢাকায় স্থানীয় একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয়, এমসিসিআই ও বিডার যৌথ উদ্যোগে আয়োজিত বিজনেস সংলাপে যোগদান শেষে কলম্বোর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পর সিরিসেনাকে বহনকারী উড়োজাহাজটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সেখানে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ। ওই দিন রাতে রাজধানীর একটি হোটেলে লাফ গ্যাস বাংলাদেশের আয়োজনে সিরিসেনার সম্মানে নৈশভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তার সঙ্গে বৈঠক করেন সিরিসেনা। এ সময় শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান সিরিসেনা। এ সময় তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে স্থানীয় একটি হোটেলে সাক্ষাৎ করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। সন্ধ্যায় প্রেসিডেন্ট সিরিসেনা বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ও তার সম্মানে রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে অংশ নেন।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট