,

সুস্থ হয়ে উঠবে মুক্তামনি : স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, বিরল রোগে আক্রান্ত মুক্তামনি চিকিৎসায় সুস্থ হয়ে উঠবে। চিকিৎসক ও নার্সরা তাকে সুস্থ করে তুলতে সার্বক্ষণিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বৃহস্পতিবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে মুক্তামনিকে দেখতে যান মন্ত্রী। তিনি সেখানে তার চিকিৎসার খোঁজ-খবর নেন। মন্ত্রী মুক্তামনির শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, মুক্তামনির হাতে বটবৃক্ষের মতো হয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সম্পূর্ণ বিনা পয়সায় তার চিকিৎসা চলছে। এর আগেও এখানে চিকিৎসা নিয়ে বৃক্ষমানব সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। মুক্তামনিও সুস্থ হয়ে উঠবেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গরীব মানুষেরা বিরল রোগে আক্রান্ত হচ্ছেন। এ ধরনের রোগের পেছনে উৎস কী তা বের করা হবে।

তিনি বলেন, ফুলের মতো ছোট্ট মেয়ে মুক্তামনি আমাকে শুধু বললেন দোয়া করবেন। সমগ্র দেশবাসী তার জন্য দোয়া করছেন। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ত্রিপুরা পাড়ায় অজ্ঞাত রোগে গত চার দিনে ৯ শিশু মারা যাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞানীর এই যুগে মানুষ কিভাবে কুসংস্কারে বিশ্বাস করে? সচেতনার অভাবে সঠিক সময়ে সঠিক চিকিৎসা না নেয়ায় তাদের মৃত্যু হয়েছে। তারা কবিরাজি চিকিৎসা ছাড়া কোন চিকিৎসা নিতে চাচ্ছিল না। পরে আমি সিভিল সার্জনকে সেখানে পাঠাই এবং এক ধরনের জোর করে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকুনগুনিয়া প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকুনগুনিয়া অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে। মানুষের মাঝে সচেতনা সৃষ্টি হয়েছে। এটা একটা ভাইরাস জনিত রোগ। আগামীতে এ রোগে যাতে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা যায় সেজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ্য থেকে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে