সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এমসি কলেজের ছাত্রাবাসে আবারও ছাত্রলীগের তাণ্ডব

news-image

সিলেট প্রতিনিধি : আবারও ত্রাস সৃষ্টি করে সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে তাণ্ডব চালিয়েছে ছাত্রলীগ। অভ্যন্তরীণ বিরোধের জের ধরে ছাত্রাবাসে হামলা ও ভাঙচুর চালিয়েছে ছাত্রলীগ ক্যাডাররা। উদ্ভূত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ছাত্রাবাস।

বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। ঘটনার তদন্তে গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

শিবিরকে বিতাড়িত করতে গিয়ে বছর পাঁচেক আগে সিলেটের এমসি কলেজের ঐতিহ্যবাহী ছাত্রাবাসে আগুন দিয়েছিল ছাত্রলীগ নেতাকর্মীরা। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল শতবর্ষের ঐতিহ্যের স্মারক এমসি কলেজ ছাত্রাবাস। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে চোখে জল ঝরেছিল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের। শুধু শিক্ষামন্ত্রীই নয়, এমসি কলেজের প্রত্যেক শিক্ষার্থীর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল তখন। সেই ক্ষত পুরোপুরি শুকানোর আগেই আবারও ছাত্রাবাসটিতে তাণ্ডব চালিয়েছে ছাত্রলীগের ক্যাডাররা। অভ্যন্তরীণ বিরোধ আর আধিপত্য বিস্তার নিয়ে এবার ছাত্রাবাসের তিনটি ব্লকের অন্তত ৫০টি কক্ষ ভাঙচুর করেছে তারা। শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রলীগ নেতা টিটু চৌধুরীর অনুসারীরাই এ হামলা ও ভাঙচুর চালিয়েছে।

জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বুধবার দিবাগত রাতে ছাত্রলীগের হোসেইন গ্রুপ ও টিটু গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার সকালে উভয়পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রলীগ নেতা টিটু চৌধুরীর অনুসারীরা এমসি কলেজ ছাত্রাবাসে ভাঙচুর চালায়। এ ঘটনার পর বৈঠকে বসে এমসি কলেজ প্রশাসন। বৈঠকে অনির্দিষ্টকালের জন্য ছাত্রাবাস বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ঘটনার তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটিও গঠন করা হয়। অর্থনীতি বিভাগের অধ্যাপক আবদুল কুদ্দুসকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ।

অধ্যক্ষ নিতাই চন্দ্র আরও জানান, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, ছাত্রাবাস ভাঙচুরের ঘটনায় নগরীর শাহপরান থানায় একটি জিডি দায়ের করা হয়েছে। এ ব্যাপারে শাহপরান থানার পরিদর্শক আনোয়ার হোসেন জানান, কলেজ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা