সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকেশ্বরী মন্দিরের সামনে র‌্যাব-ডাকাত গোলাগুলি, নিহত ১

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সামনে বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাবের সঙ্গে ব্যাংক ডাকাত দলের গোলাগুলিতে একজন নিহত ও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

নিহত আলমগীরের (৪০) বাড়ি বরিশালের বাবুগঞ্জ থানায়। গুলিবিদ্ধ বারেককে (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। র‌্যাব তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলবার, ১৬ রাউন্ড গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকার উদ্ধার করেছে।

র‌্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি শাহাবুদ্দিন বলেন, সন্ধ্যা পৌনে ৬টার দিকে একটি সাদা রঙের প্রাইভেটকার আজিমপুরের দিক থেকে ঢাকেশ্বরী মন্দিরের সামনের রাস্তায় যাচ্ছিল। প্রাইভেটকারে ডাকাত দল যাচ্ছিল-এ খবরে র‌্যাবের কাছে ছিল। র‌্যাব গাড়িটি অনুসরণ করে ঢাকেশ্বরী মন্দিরের সামনে ব্যারিকেড দেয়। এক পর্যায়ে প্রাইভেটকার থেকে একজন নেমে দৌড়াতে থাকে। গাড়ি থেকে একজন সন্ত্রাসী র‌্যাব সদস্যদের লক্ষ্য করে পিস্তল দিয়ে গুলি ছুঁড়তে থাকে। এ সময় রাস্তায় চলাচলকারী যানবাহনগুলোর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই প্রাইভেটকারের পিছনে থেকে র‌্যাবের আরেকটি টহল টিম ঘটনাস্থলে পৌঁছে গুলি ছুঁড়তে থাকে। প্রাইভেটকারে বেশ কয়েকটি গুলি লাগে। এক পর্যায়ে দুই সন্ত্রাসী গুলিবিদ্ধ হলে র‌্যাব সদস্যরা তাদের আটক করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক িএক ডাকাতকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে র‌্যাব সদর দফতরের মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, প্রাইভেটকারের পিছনে দুটি মোটরসাইকেলে আরো চার সন্ত্রাসী যাচ্ছিল। তবে র‌্যাব তাদের আটক করতে পারেনি। এই চক্রটি ব্যাংকের সামনে থেকে গ্রাহকদের টাকা ছিনতাই করে। কয়েকদিন আগে যাত্রাবাড়ী এলাকায় তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা