,

বকশিবাজারে র‌্যাব-‘ছিনতাইকারী’ গুলি বিনিময়

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বকশিবাজার এলাকায় র‌্যাবের সঙ্গে অস্ত্রধারীর গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকলে সাড়ে ৫টার দিকে বকশিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অস্ত্র ও প্রাইভেটকারসহ গুলিবিদ্ধ দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) দাবি, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য।

র‍্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. শাহাবুদ্দীন জানান, দলটি মোটরসাইকেল, প্রাইভেটকার ও টাকা ছিনতাই করে। গোপন সূত্রে খবর পেয়ে তাদের ওপর নজর রাখছিল র‍্যাব। একপর্যায়ে তাদের চ্যালেঞ্জ করা হলে তারা গুলি ছোড়ে।

ঢাকেশ্বরী মন্দিরের পাশের সড়ক ও বকশিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পাল্টা গুলিতে দু’জন আহত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ দু’জনের পরিচয় এখনো জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে