,

রাজশাহীতে চারটি জুয়ার আস্তানা গুঁড়িয়ে দিল পুলিশ

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর মহানগরীর শিরোইল এলাকায় পুরাতন বাস টার্মিনালের মধ্যে থাকা চারটি জুয়ার আস্তানা গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। আজ বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) উদ্যোগে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এতে সহায়তা করে পুলিশ।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, উচ্ছেদ অভিযানে সময় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের এস্টেট অফিসার মো. বদরুদ্দোজামান ও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মনজুর রহমান পিটারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ওসি বলেন, পুরাতন বাস টার্মিনালের মধ্যে আন্তঃজেলা ‘ভাই ভাই সমবায় সমিতি’র নামে অবৈধভাবে কার্যালয় গড়ে তোলা হয়েছিল। সদ্য বহিষ্কৃত এক শ্রমিক নেতার ইন্ধনে সেখানে দীর্ঘ দিন থেকে জুয়ার আসর বসছিল। শ্রমিক দিয়ে সেটি গুঁড়িয়ে দেওয়া হলো। সেখানে আর কোনোভাবেই জুয়ার আসর বসতে দেওয়া হবে না বলেও জানান বোয়ালিয়া থানার এই পুুলিশ কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে