সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসনাত করিমের জামিন ফের নামঞ্জুর

news-image

 

নিজস্ব প্রতিবেদক : গুলশান হামলায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নর্থসাউথ বিশ্ববিদ্যায়ের সাবেক শিক্ষক আবুল হাসনাত রেজা করিমের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত।

হাসনাত করিমের জামিন আবেদন করেন তার আইনজীবী আব্দুল মান্নান খান। শুনানি শেষে বুধবার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, গত বছরের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ ২০ জন নিহত হন। পরদিন সকালে সেনা কমান্ডোদের অপারেশন থান্ডারবোল্টের ঠিক আগে সেখান থেকে উদ্ধার হয় ১৩ জন। পুলিশের হিসাবে, সকালের এই ১৩ জনসহ হামলার পর বিদেশি নাগরিক ও হোটেল কর্মচারীসহ মোট ৩২ জন জীবিত উদ্ধার করা হয়।

এরপর গত বছর ৩ অগাস্ট নর্থসাউথ বিশ্ববিদ্যায়ের সাবেক শিক্ষক হাসনাত করিম ও কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খানকে সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় গ্রেফতারের কথা জানায় পুলিশ। এর মধ্যে তাহমিদকে সন্দেহের তালিকা থেকে বাদ দেয়া হলেও হাসনাতকে গুলশান হামলার মূল মামলায় গ্রেফতার দেখানো হয়।

হলি আর্টিজানে হামলার পরদিন ভোরে পাশের ভবন থেকে ধারণ করা একটি ভিডিও প্রকাশ পেলে হাসনাতের সঙ্গ জঙ্গিদের সম্পৃক্ততার সন্দেহ জোরালো হয়ে ওঠে। ওই ভিডিওতে অস্ত্র হাতে তাহমিদকেও দেখা গিয়েছিল এক জঙ্গির সঙ্গে।

গ্রেফতারের পর ১৬ দিনের রিমান্ড শেষে গত বছর ২৪ অগাস্ট প্রথমবার মহানগর আদালতে জামিন আবেদন করেছিলেন হাসনাত করিম। তা নাকচ হওয়ার পর ৩০ অক্টোবর জজ আদালতে আবেদন করলে সেখানেও তা খারিজ হয়ে যায়। এরপর গত ১ এপ্রিল ফের মহানগর আদালতে আবেদন করলে বিচারক তার জামিন নাকচ করেন।

এ জাতীয় আরও খবর

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

স্কালোনির আক্ষেপ, ‘আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী