সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বর্তমান সরকার অবাধ তথ্যপ্রবাহে বিশ্বাস করে : প্রধানমন্ত্রী

news-image

 

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার অবাধ তথ্যপ্রবাহে বিশ্বাস করে।বুধবার প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান প্রধানমন্ত্রীর সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করে তথ্য কমিশনের ২০১৬ সালের বার্ষিক প্রতিবেদন হস্তান্তর করতে গেলে তিনি এ কথা বলেন।

বুধবার সকালে প্রধান তথ্য কমিশনারের নেতৃত্বে তথ্য কমিশনের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী ‘অবাধ তথ্য প্রবাহ আইন-২০০৯’ বাস্তবায়নে কমিশনের কাজের প্রশংসা করে তথ্য কমিশনকে আরো গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘তার সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাস করে।’

ড. গোলাম রহমান বলেন, কমিশন এ বছর ১৮১৭টি অভিযোগের মধ্যে ১৭৮৬টি অভিযোগের নিষ্পত্তি করেছে। একইসঙ্গে এই সময়ে কমিশনের জন্য নতুন ভবন নির্মাণের নকশাও অনুমোদিত হয়েছে বলেও তিনি জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এ সময় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা