সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিতু হত্যাকাণ্ড : নিজেকে নির্দোষ দাবি করলেন বাবুল আকতার

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : টানা ৫ ঘণ্টা পর চট্টগ্রামের বহুল আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তার কার্যালয় থেকে বের হয়ে নিজেকে নির্দোষ দাবি করলেন মামলার বাদী সাবেক পুলিশ সুপার বাবুল আকতার।

মঙ্গলবার দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন তিনি। এসময় মিতুর বাবা-মা’র অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিকদের কাছে এ দাবি করেন তিনি। ।

বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত মামলার তদন্ত কর্মকর্তার কার্যালয়ে অবস্থান করেন বাবুল আকতার।

এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর এ মামলার বিষয়ে সিএমপিতে এসেছিলেন বাবুল আক্তার। ওই দিন প্রায় আড়াই ঘণ্টা তদন্তকারী কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলেন বাবুল আকতার।

মঙ্গলবার এই হত্যা মামলার তদন্ত কর্মকর্তার ডাকে লালদীঘির পাড়ে নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এসেছেন (বাবুল আক্তার) বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা ও নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কামরুজ্জামান।

তিনি বলেন, মিতু হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। বাবুল আক্তার মামলার বাদী। কিছু কথা বলার জন্য তাকে ডাকা হয়েছে। তাছাড়া মামলার বাদী হিসেবে কিছু তথ্য জানতে এবং তদন্তে সহযোগিতা করতে তিনি এসেছেন।

প্রসঙ্গত, গত বছরের ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন সাবেক পুলিশ সুপার বাবুল আকতারের স্ত্রী মাহমুদা খানম মিতু।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা