সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

news-image

 

নিজস্ব প্রতিবেদক : আদালতের নির্দেশনা অনুসারে এক শিক্ষকের বেতন-ভাতা না দেয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনুর রশিদের প্রতি আদালত অবমাননার রুল জারি করেছেন উচ্চ আদালত। রুলে আদালত অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না তা দুই সপ্তাহের মধ্যে জানাতে উপাচার্যকে নির্দেশ দেয়া হয়।

বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশিস রঞ্জন দাশের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার এ রুল দেন।

আদালতে আবেদনকারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. হাফিজুর রহমানের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুর রব চৌধুরী ও মো. গিয়াসউদ্দিন।

আইনজীবী মো. গিয়াসউদ্দিন বলেন, এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৬ সালের ২২ আগস্ট হাইকোর্ট হাফিজুর রহমানকে জাতীয় বেতনস্কেল ১৯৯৭, ২০০৫, ২০০৯ ও ২০১৫ অনুসারে বেতন ভাতা দিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন। এ নির্দেশনা প্রতিপালন না হওয়ায় গত ৪ জুন আদালত অবমাননার অভিযোগে আবেদনটি করা হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা