,

বকেয়া বেতনের দাবিতে বিজিএমইএ ভবন ঘেরাও

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিলে বিজিএমইএ ভবন ঘেরাও করে বিক্ষোভ করছেন বাড্ডা এলাকার শামস গার্মেন্টসের শ্রমিকরা। বকেয়া বেতন পরিশোধের দাবিতে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নিয়ে তারা এ বিক্ষোভ করছেন।

রমনা থানার ওসি জানান, শ্রমিকরা বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নিয়েছেন। তাদের বোঝানোর চেষ্টা চলছে। মালিক ও বিজিএমইএ কর্তৃপক্ষ আসার পর এ বিষয়ে সুরাহা হতে পারে। তবে গার্মেন্টসটির মালিক মো. রেজা বর্তমানে বিদেশে অবস্থান করছেন।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, মধ্য বাড্ডার শামস গার্মেন্টসটিতে প্রায় ৫০০ শ্রমিক কাজ করেন। ৪ জুন কাজ করে তারা বাসায় যান। ৫ জুন কারখানায় এসে দেখেন গেটে তালা। কোনো পূর্ব নোটিশ ছাড়াই গার্মেন্টস বন্ধ করে দেয়া হয়েছে। বেতন-ওভারটাইম কিছুই দেয়া হয়নি বলে অভিযোগ তাদের।

পাওনা ও ওভারটাইমের দাবিতে সোমবার তারা বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নেন। পরে এদিন মধ্যরাত পর্যন্ত এ বিষয়ে দফায় দফায় বৈঠক হয়। কিন্তু তাতে দাবি দাওয়া নিষ্পত্তি না হওয়ায় আজও অবস্থান নিয়েছেন শ্রমিকরা। বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত তারা বিজিএমইএ ভবনের সামনে থেকে সরবেন না বলে জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে