,

সরকারি হাসপাতালে চিকুনগুনিয়া সহায়তা কেন্দ্র চালুর নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : চিকুনগুনিয়া প্রতিরোধে সব সরকারি হাসপাতালে হেল্প ডেস্ক বা সহায়তা কেন্দ্র চালু করা হচ্ছে। পাশাপাশি চিকুনগুনিয়া আক্রান্ত রোগীদের শরীরের বিভিন্ন অস্থি-সন্ধির ব্যথা প্রশমনে প্রত্যেকটি হাসপাতালে প্রয়োজনে জয়েন্ট পেইন ক্লিনিক বা অর্থালজিয়া ক্লিনিক খোলা হবে।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ বিষয়ে দ্রুত এ সেবা সহায়তা কেন্দ্র চালু করতে স্বাস্থ্য অধিদফতরকে নির্দেশ দিয়েছেন।

রোববার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সব হাসপাতালের পরিচালক, বিভাগীয় পরিচালক ও সিভিল সার্জনদের কাছে স্বাস্থ্যমন্ত্রীর ওই নির্দেশনা পৌছে দিয়েছেন।

সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইতিমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কয়েকটি হাসপাতালে এ কেন্দ্র চালু করা হয়েছে।

এর আগে চিকুনগুনিয়া পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য স্বাস্থ্য অধিদফতরের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পক্ষ থেকে পাবলিক হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার বা চিকুনগুনিয়া নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছিল। এছাড়া সার্বক্ষণিক চিকুনগুনিয়া পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি ওয়ার্কিং গ্রুপও গঠন করা হয়েছে।

পাশাপাশি চিকিৎসক ও সাধারণ জনগণের এ সংক্রান্ত প্রশ্নের জবাব দেয়ার জন্য সার্বক্ষণিক হটলাইন চালু করা হয়েছে। ০১৯৩৭-১১০০১১, ০১৯৩৭-০০০০১১ ফোন করে চিকুনগুনিয়া আক্রান্তরা স্বাস্থ্যবিষয়ক পরামর্শ নিতে পারবেন।

এছাড়া চিকুনগুনিয়া সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য www.iedcr.gov.bd লিংকটি ভিজিট করার জন্য স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে