,

টাঙ্গাইলে ধর্ষণের শিকার নারীকে জরিমানা ও শারীরিক শাস্তি!

news-image

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের নাগরপুরে গ্রাম্য সালিশে ধর্ষণের শিকার এক নারীকে ১৫ হাজার টাকা জরিমানা ও শারীরিক শাস্তি দিয়েছেন গ্রাম্য মাতাব্বররা। ৮ জুলাই শনিবার বিকালে উপজেলার মীরনগর গ্রামে মো. চান মিয়ার বাড়িতে অনুষ্ঠিত এক সালিশ বৈঠকে এ রায় দেওয়া হয়। ওই টাকা স্থানীয় ক্লাবের উন্নয়নে ব্যয় করা হবে বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ৭ জুলাই শুক্রবার রাতে মীরনগর গ্রামের জিন্নত আলীর ছেলে মো. সিরাজ মিয়া (৩৫) এক গৃহবধূকে (৩০) এলাকার জনৈক বারেক মিয়ার পাট খেতে নিয়ে ধর্ষণ করে। এসময় স্থানীয় লোকজন টের পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে ধর্ষক পালিয়ে যায়। পরে স্থানীয়রা ভুক্তভোগী নারীকে উদ্ধার করে ইউপি সদস্য মো. হেলাল উদ্দিনের জিম্মায় রাখেন।

এ ঘটনায় শনিবার বিকেলে ইউপি সদস্য মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এক সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশে ধর্ষক সিরাজসহ তার অভিভাবককে হাজির করা হয়।

সালিশে ধর্ষক ও ভুক্তভোগী নারীকে তাদের অভিভাবকের মাধ্যমে শারীরিক শাস্তি দেওয়া হয়। একইসঙ্গে ধর্ষকের ৩০ হাজার টাকা ও ধর্ষণের শিকার নারীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন বলেন, অভিযুক্তদের বিচারে তাদের অভিভাবকরা শাসন করেছেন। আর জরিমানার টাকা স্থানীয় ক্লাবের উন্নয়নে ব্যয় করা হবে।

এ ব্যাপারে নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) খান হাসান মোস্তফা বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে