,

২০২০ সালে গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানো হবে : অর্থমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, গ্রাম পুলিশের বেতন-ভাতা ২০২০ সালে আবার বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

রবিবার সংসদে সরকারি দলের মো. শফিকুল ইসলাম শিমুলের মনোযোগ আর্কষণ নোটিশের জবাবে অর্থমন্ত্রী আরো বলেন, ২০১৫ সালের পর তাদের বেতন-ভাতা আর বাড়ানো হয়নি।

তিনি বলেন, গ্রাম পুলিশদের বেতন-ভাতা বাবদ সাধারণ মঞ্জুরি খাতে ২০১৭-১৮ অর্থবছরে বরাদ্দের পরিমাণ বৃদ্ধি করে ১৩৫ কোটি টাকা করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, স্থানীয় সরকারের সর্বশেষ তথ্য অনুসারে বর্তমানে ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ হাজার ৪৪৫। প্রত্যেক ইউনিয়নে একজন দফাদার ও ৯ জন মহল্লাদারের সমন্বয়ে গ্রাম পুলিশ রয়েছে। সে হিসেবে গ্রাম পুলিশের সংখ্যা ৪৫ হাজার ৪৫০ জন। মহল্লাদারের নাম আগে ছিল চৌকিদার।

তিনি বলেন, গ্রাম পুলিশদের বেতন-ভাতার মধ্যে ৫০ শতাংশ সরকার দেয় এবং ৫০ শতাংশ ইউনিয়ন পরিষদ দেয়। সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানো হয়েছে ২০১৬ সালে। কিন্তু গ্রাম পুলিশের বেতন-ভাতা ২০১৫ সালে বাড়ানো হয়েছে। এরপর আর বাড়ানো হয়নি। ২০২০ সালে আবার বাড়ানো হবে। তবে সরকার চাইলে আগেও বিবেচনা করতে পারে।

অর্থমন্ত্রী বলেন, ২০১৬ সালের ২৬ জানুয়ারি অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশদের অনুদান হিসেবে দফাদারদের ৬০ হাজার টাকা ও মহল্লাদারদের ৫০ হাজার টাকা করে দেয়া হয়েছে। যার ৫০ শতাংশ সরকারের কোষাগার থেকে দেয়া হচ্ছে। বাসস

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে