,

মুক্তিযোদ্ধার সন্তানকে অপহরণ করার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

news-image

নবীনগর প্রতিনিধি : “আমরা মুক্তিযোদ্ধার সন্তান” ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এড. এনামুল হক কাজল ঈদুল ফিতরের দিন কসবা কোল্লাপাথরে তার বাবার কবর জিয়ারত করতে গেলে কিছু দূর্বৃত্ত তাকে অপহরণ করে। পরে তাকে শারীরিকভাবে লাঞ্চিত করে ছেড়ে দেয়। ওই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে “আমরা মুক্তিযোদ্ধার সন্তান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শাখার উদ্যোগে গতকাল রবিবার দুপুরে উপজেলা পরিষদ সড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। আমরা মুক্তিযোদ্ধার সন্তান এর সভাপতি নাজমুল হাসান জেম্সের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল করীম, বিশ্বনাথ ঘোষ, আব্বাস উদ্দিন হেলাল ও আওয়ামীলীগ নেতা নাসির উদ্দিন প্রমুখ।
বক্তারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করে মাননীয় প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?