সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে, আহত ২০

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়া এলাকার মেডলার অ্যাপারেলস নামের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার রাত ৯টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাড়কের আশুলিয়ার নরসিংহপুর এলাকার মেডলার অ্যাপারেলস কারখানাটিতে এ আগুন লাগার ঘটনা ঘটে।

আগুন লাগার পর কারখানাটি থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে অন্তত ২০ জন শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আগুন নিয়ন্ত্রণে আশুলিয়া, সাভার ও টঙ্গির ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করেছে। এর মধ্যে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের ছয়টি এবং সাভার ও টঙ্গি ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট রয়েছে।

গার্মেন্টস শ্রমিকরা জানায়, রাতে মেডলার অ্যাপারেলস কারখানার আটতলা ভবনটির দোতলা ফ্লোরে আগুন লাগে। এসময় কারখানাটিতে প্রায় দুই হাজার ৫০০ শ্রমিক কাজ করছিলেন। আগুন লাগার খবরে তাড়াহুড়া করে নামতে গিয়ে অন্তত ২০ জন শ্রমিক গুরুতর আহত হয়েছে। পরে কারখানা কতৃপক্ষ আহত শ্রমিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু কেন্দ্রে ভর্তি করে। এছাড়া আগুনে দগ্ধ হয়েছে এক শ্রমিক।

আগুন লাগার পর ছুটি ঘোষণা করা হয়েছে ওই এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানা।

এঘটনায় নিরাপত্তার স্বার্থে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে যানচলাচল বন্ধ রাখা হয়। এ সময় চরম দুর্ভোগে পড়ে বাস যাত্রীরা।

কিভাবে আগুন লেগেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল হামিদ।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট