সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে জঙ্গি আস্তানার খোঁজে অভিযান, আটক ৩

news-image

 

নিজস্ব প্রতিবেদক :গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দুর্গম চরাঞ্চলে জঙ্গি ও জঙ্গি আস্তানার খোঁজে অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুকের নেতৃত্বাধীনে এই অভিযানে এ পর্যন্ত ৩ জনকে আটক করা হয়েছে।

শনিবার দিবাগত রাত ৩টা থেকে উপজেলার দু’টি ইউনিয়নের বিভিন্ন চরে এ অভিযান শুরু হয়। রবিবার সকাল পৌনে ৮টার সময় সেখানে অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, “উপজেলার খোর্দ্দ বেলকার চরসহ দুই ইউনিয়নের বেশ কয়েকটি দুর্গম চরাঞ্চলে এ অভিযান চালানো হচ্ছে। এই অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মো. মইনুল হকসহ জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ, সুন্দরগঞ্জ থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা অংশ নিয়েছেন। ”

তিনি আরও বলেন, “অভিযানে এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। তবে আটকরা জঙ্গি বা জঙ্গি সংগঠনের সদস্য নয়। জিজ্ঞাসাবাদ করে তাদের ছেড়ে দেওয়া হবে। “

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন