বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়াকাটা সৈকতে ডলফিনের মরদেহ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে বিপন্ন প্রজাতির ডলফিনের মরদেহ আটকা পড়েছে। এটি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে সৈকতে। প্রায় ৪-৫ ফুট লম্বা মৃত ডলফিন শনিবার শেষ বিকালে প্রকাশ্যে কুকুর ও কাকে টানা হেচড়া করতে দেখা গেছে। পর্যটকসহ স্থানীয়রা এটিকে সৈকতে দেখতে পায়।

গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়ে এ বিপন্ন প্রজাতির মাছটি মারা যায়। এর পর গত কয়েক দিনের জোয়ারের পানিতে ভেসে এসে সৈকতে আটকা পড়ে।

স্থানীয় জেলেদের সূত্রে জানা গেছে, রামনাবাদ চ্যানেলের নদীর সংযোগস্থল ও সমুদ্রের মোহনায় তিমি, ডলফিন ও শুরের অবাধ বিচরণ। এ মাছ জালে আটকা পড়ে মারা যেতে পারে বলে তারা ধারণা করছেন।

বন বিভাগের বিট কর্মকর্তা পলাশ চক্রবর্তী জানান, সৈকতে যাতে দুর্গন্ধ ছড়াতে না পারে, সে জন্য মৃত ডলফিনটি মাটি চাপা দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

হাসপাতালের প্রতিবেদন জমা, অপেক্ষায় সরকারি তদন্ত রিপোর্ট

নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন সোহেল-স্বপ্না

সন্ধ্যা ৭টায় দোকান বন্ধ: ব্যবসায়ীদের বিকল্প সময়সূচি দাবি

কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলি আকবর খান

ঢাকায় আজ নামতে পারে স্বস্তির বৃষ্টি

ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান

শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে যানবাহনের নিরাপত্তা চ্যালেঞ্জ

লেবাননে হামলা অব্যাহত, ট্রাম্পের ঘোষণার পরও উত্তেজনা

জুনে বাংলাদেশে তাপপ্রবাহের তীব্রতা

বিশ্বকাপ মিশনে রোনালদো

কেশম দ্বীপে মার্কিন হামলা, উত্তেজনা বৃদ্ধি