সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশীয় তুলা চাহিদা মেটায় মাত্র আড়াই শতাংশ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : চলতি মৌসুমে (২০১৭-২০১৮) তুলা উন্নয়ন বোর্ড সারাদেশে ৪৫ হাজার হেক্টরে তুলা চাষের লক্ষ্যমাত্রা ধার্য করেছে। আর তুলা উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭২ হাজার বেল। দেশে গার্মেন্টস শিল্পের ব্যাপক প্রসারের কারণে প্রতি বছর তুলার চাহিদা বাড়ছে। তবে তুলার চাহিদা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে না। বর্তমানে দেশে তুলার বার্ষিক চাহিদা ৬০ লাখ বেল। পরিসংখ্যান অনুযায়ী দেশে উৎপাদিত তুলায় বার্ষিক চাহিদার মাত্র ২ দশমিক ৬০ ভাগ পূরণ হয়।

তুলা উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, চলতি মৌসুমে (২০১৭-১৮) যশোর জোনে তিন হাজার ২শ হেক্টরে সমভূমির তুলা চাষ করে ১৮ হাজার ৮২ বেল তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। ঝিনাইদহ জোনে তুলা চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে চার হাজার ৩শ হেক্টরে। তুলার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৪ হাজার ৪৩২ বেল। রাজশাহী জোনে ২৫শ হেক্টরে তুলা চাষ করে ১৪ হাজার ২০৫ বেল তুলা উৎপাদন লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। চুয়াডাঙ্গা জোনে চার হাজার ৩শ হেক্টরে তুলা চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।

অন্যদিকে বগুড়া জোনে ১৯শ হেক্টরে তুলা চাষ করে ১০ হাজার ৭৯৬ বেল তুলা উৎপাদন লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। কুষ্টিয়া জোনে তুলা চাষ লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে চার হাজার ৩শ হেক্টরে। রংপুর জোনে ২৩শ হেক্টরে তুলা চাষ করে ১৩ হাজার ৬৮ বেল তুলা উৎপাদন লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। ঠাকুরগাঁ জোনে ১৪শ হেক্টরে তুলা চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। ময়মনসিংহ জোনে ১৮শ হেক্টরে তুলা চাষ করে ১০ হাজার ২২৭ বেল তুলা উৎপাদন লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।

এছাড়া ঢাকা জোনে তুলা চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ১৪শ হেক্টরে। তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় ৬শ হেক্টরে সমভূমির তুলা চাষ করে ২২শ ৭৪ বেল তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এছাড়া তিন পার্বত্য জেলায় ১৭ হাজার হেক্টরে পাহাড়ি জাতের তুলা চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। পাহাড়ি জাতের তুলার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৪৩ বেল।

তুলা উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, গত অর্থবছরে (২০১৫-১৬) সারাদেশে ২৫ হাজার ৯৬০ হেক্টরে সমভূমি ও ১৬ হাজার ৮৯০ হেক্টরে পাহাড়ি জাতের তুলা চাষ করা হয়েছিল। তুলা উৎপাদন হয়েছিল এক লাখ ৫৬ হাজার ৫০৯ বেল।

তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ড. মো. ফরিদ উদ্দিন জানান, তুলার উৎপাদন বৃদ্ধির জন্য হাইব্রিড জাতগুলোর চাষ প্রচলন করা হচ্ছে। বর্তমানে তুলার হেক্টর প্রতি উৎপাদন বৃদ্ধি পেয়েছে। কম জমিতে চাষ করে বেশি ফলন হয় এমন সব জাত চাষ করা হচ্ছে। বর্তমান বিঘা প্রতি ১৫-১৬ মণ পর্যন্ত ফলন হচ্ছে বলে তিনি জানান।

আমন ধান কাটার পর ওই জমিতে স্বল্প মেয়াদি তুলা চাষের উদ্যোগ নেয়া হয়েছে। চাষ করা হবে সাথী ফসলের। এ জন্য বিদেশ থেকে নতুন জাত আনা হচ্ছে। এছাড়াও বরিশাল অঞ্চলে আমন ধান কাটার পর পতিত জমিতে তুলা চাষের উদ্যোগ নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা