সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগে আটক ২

news-image

সাভার (ঢাকা) প্রতিনিধি : সাভার পৌর এলাকার সিটি সেন্টারের পশ্চিম দিকে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ কার্যালয়ের সামনে একটি স্কুল অ্যান্ড কলেজ ভবনের দ্বিতীয় তলার অফিস কক্ষে আটকিয়ে মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেন এমন দুই তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনার অভিযুক্ত মূল নায়ক লিটন আলী মণ্ডলকে (৩০) পুলিশ আটক করতে না পারলেও তার দুই সহযোগী কলেজ ভবনের দুই নিরাপত্তাকর্মীকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাতে।

আটককৃতরা হচ্ছে, লিজেন্ড স্কুল অ্যান্ড কলেজ ভবনের দুই নিরাপত্তাকর্মী দিনাজপুর জেলার বিরল থানা এলাকার সাইফুল ইসলামের ছেলে মোকারম মিয়া (১৭) ও কুড়িগ্রাম জেলার বুড়িঙ্গামারী থানা এলাকার মিজানুর রহমান (২৬)।

ঘটনাস্থল লিজেন্ড স্কুল অ্যান্ড কলেজ ভবনটি থেকে আজ শুক্রবার ভোরে গোয়েন্দা পুলিশ এলাকাবাসীর সহযোগীতায় ওই দুই তরুণীকে উদ্ধার করে প্রথমে তাদের কার্যালয়ে নিয়ে আসে। পরে তাদেরকে সাভার মডেল থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের হয়েছে বলে জানিয়ে পুলিশ।

ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ পরিদর্শক এ এফ এম সাহেদ জানান, এ ঘটনায় ধর্ষিত এক তরুণী বাদী হয়ে লিটনসহ তিন জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছে। ধর্ষিত তরুণীদ্বয়কে মেডিক্যাল চেকআপের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা