,

হরিপদের উত্তরাধিকারীদের চাকরি দেয়ার আশ্বাস

news-image

 

নিজস্ব প্রতিবেদক : হরি ধানের উদ্ভাবক হরিপদ কাপালীর উত্তরাধিকারীদের যোগ্যতা অনুসারে বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরি দেয়ার আশ্বাস দিয়েছেন ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান।

হরিপদ কাপালীর মৃত্যুর খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপারের প্রতিনিধি ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ তার বাড়িতে গিয়ে স্বজনদের এ আশ্বাস দেন। এসময় ওসি এমদাদুল হক শেখ হরিপদ কাপালীর পরিবারের খোঁজ খবর নেন এবং সমবেদনা জানান।

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, হরিপদ কাপালী বাংলাদেশের একজন সম্পদ ছিলেন। দেশ, মাটি ও মানুষের জন্য তিনি অসামান্য অবদান রেখে গেছেন। যদিও তিনি নিঃসন্তান ছিলেন। তবু তার যে পালিত সন্তান রয়েছেন তার সন্তানরা যদি পুলিশ বাহিনীতে চাকরি করতে চায় তাহলে যোগ্যতা অনুসারে তাদের চাকরি দেয়া হবে।

তিনি জানান, তৃণমুল পর্যায়ের একজন কৃষক বাংলাদেশের কৃষিতে যে অবদান রেখেছিলেন সেই অবদানকে শ্রদ্ধা জানাতেই তার এই উদ্যোগ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে