বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত -১০

news-image

নবীনগর প্রতিনিধি : নবীনগর উপজেলা পশ্চিম ইউনিয়নের নরসিংহপুর গ্রামের অটোষ্ট্রেশনে কাছে  আজ বৃহষ্পতিবার সকালে পূর্ব রিরোধে জের ধরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে  সাবেক ইউপি সদস্যসহ কমপক্ষে ১০ জন আহত হয়।
গুরতর  আহত হলেন, লিটন মেম্বার (৩২), শামছুল হক (৩৭), আল আমীন (৩০), মনির হোসেন (২৯), এনামুল হক (২৪) ও সাদেক মিয়া (৩২)।

তাদেরকে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সসহ জেলা  সদর হাসপাতালে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সাবেক ইউপি সদস্য লিটন মিয়া বলেন, আমার প্রতিপক্ষ পূর্ব বিরোধে জের ধরে আমি  বাড়ি থেকে নবীনগর সদরে আসার পথিমধ্যে খোকন ও শামছুল হকের নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্র-সস্ত্র  নিয়ে আমাদের উপর হামলা চালায়।

নবীনগর থানার ওসি আসলাম শিকদার বলেন, ঘটনা স্হলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্হিতি স্বাভাবিক অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।