,

ফরহাদ মজহার ইস্যুতে সরকারকে হেফাজতে ইসলামের ধন্যবাদ

news-image

নিজস্ব প্রতিবেদক : কবি, প্রাবন্ধিক ফরহাদ মজহারকে উদ্ধারে ভূমিকা রাখায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতারা। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসাকেন্দ্রিক সংগঠনটির চার নেতা বুধবার এক বিবৃতিতে আইন-শৃঙ্খলা বাহিনী ও সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিবৃতিদাতারা হলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র নায়েবে আমির মুহিবুল্লাহ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মাওলানা লোকমান হাকিম, মুফতি ফয়জুল্লাহ ও মুঈনুদ্দিন রুহী।

বিবৃতিতে বলা হয়, দেশের এক নগণ্য নাগরিক ফরহাদ মজহারের জীবন রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী যে ভূমিকা রেখেছেন, এটা অবশ্যই প্রশংসনীয় এবং তাতে জনপ্রত্যাশার প্রতিফলন হয়েছে।

গত সোমবার ভোর রাতে রাজধানীর শ্যামলীর রিং রোড ১ নম্বর হক গার্ডেনের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ফরহাদ মজহার। তার ফোন থেকে মুক্তিপণের জন্য টাকা চাওয়া হয় বলে অভিযোগ ওঠে। ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আক্তার আদাবর থানায় লিখিত অভিযোগ করার পর পুলিশ ও র‌্যাব অনুসন্ধান শুরু করে। পরে যশোর থেকে ফরহাদ মজহারকে উদ্ধার করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে