,

শোবার ঘর থেকে বেরিয়ে এলো ২৭টি গোখরা সাপ

news-image

নিজস্ব প্রতিবেদক : (মঙ্গলবার) রাত ১১টার সময় শোবার ঘরে টেলিভিশন দেখছিলেন রাজশাহী শহরের বুধপাড়া এলাকার বাসিন্দা মাজদার আলী। কিন্তু শোবার ঘরে হঠাৎ তার চোখে পড়ল গোখরা সাপ। একটি সাপ খাটের নিচ থেকে বেরিয়ে আসে। মুহূর্তের মধ্যেই সাপটি ড্রেসিং টেবিলের পেছনে চলে যায়।

তখন তিনি ড্রেসিং টেবিলের পেছনে টর্চ লাইট দিয়ে সাপটি দেখতে গিয়ে দেখেন সেখানে আরো তিন সাপ। তখন তিনি ভয়ে আঁতকে উঠলেন। তারপর তিনি তার ভাইদের ডাকেন।

ডাকার আগেই সাপ তিনটি ড্রেসিং টেবিলের পাশে একটি গর্তে ঢুকে যায়।তারপর পাঁচ ভাই মিলে গর্ত খুঁড়ে শাবল এবং লাঠি দিয়ে সাপগুলো বের করার চেষ্টা করেন।

এক পর্যায়ে কক্ষের আসবাবপত্র সরিয়ে আরো গর্ত খোঁড়া শুরু করেন তারা। তারা বলেন, ” আমরা ঘরের ভেতরে সবগুলো গর্ত খুঁড়তে থাকি। সাপ বের হয়ে আসে আর মারি। এভাবে ২৭টা সাপ বের হয়ে আসে”। মাজদার আলী বলেন, সবগুলো সাপই বিষাক্ত গোখরা সাপ।

তিনি জানান, রাত ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত সাপ মারার কাজ চালিয়ে যান তারা।মাজদার আলী জানালেন সাপ ধরার জন্য তারা সাপুড়ে না পাওয়ায় নিজেরাই সাপ মারার কাজটা করেন।

মাজদার আলীর ধারণা ঘরের একটি কক্ষে ধান রাখার কারণে সেখানে ইঁদুর গর্ত তৈরি করে। সেজন্য সেসব গর্তে সাপ এসেছে বলে তিনি ধারণা করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে