,

অর্থবছরের সময় পরিবর্তনের আভাস

news-image

নিজস্ব প্রতিবেদক : বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পুরোপুরি বাস্তবায়নের লক্ষ্যে অনেকদিন ধরেই দেশের অর্থবছরের সময় পরিবর্তনের প্রস্তাব দিয়ে আসছেন দেশের অর্থনীতিবিদরা। এরই পরিপ্রেক্ষিতে এবার এ বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, ‘আমি বহুদিন ধরে কনভিন্সড ছিলাম যে বাজেটের সময়টা জুন-জুলাই ঠিক আছে। কিন্তু এখন নতুন নতুন আইডিয়া আসছে। আগে প্রস্তাব এসেছিল এপ্রিল-মার্চ। এখন কেউ কেউ জানুয়ারি-ডিসেম্বরের কথাও বলছেন। এটা নিয়ে দেশে পাবলিক ডিবেট হতে পারে। আপনারা আরও ভালো ভালো আইডিয়া দিতে পারেন।’

বুধবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

এর আগে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পুরোপুরি বাস্তবায়নের লক্ষ্যে অর্থবছরের সময় পরিবর্তনের প্রস্তাব দেন দেশের অর্থনীতিবিদরা। তারা বলেন, আমাদের দেশে অর্থবছর শুরু হয় জুলাই থেকে। তখন বর্ষাকাল। ফলে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাধাগ্রস্ত হয়। তাই মার্চে কিংবা জানুয়ারিতে এ অর্থবছর শুরু হওয়া প্রয়োজন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে