,

বৃহস্পতিবার থেকে বৃষ্টির তীব্রতা কমতে পারে

news-image

নিজস্ব প্রতিবেদক : মৌসুমি বায়ু সক্রিয় থাকায় রাজধানীসহ সারাদেশে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির তীব্রতা কমতে পারে।

এদিকে ভারি বর্ষণে সিলেট ও চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও পাহাড় ধসের শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, সারাদেশে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির তীব্রতা কমে থেমে থেমে বৃষ্টি হতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, ময়মনসিংহ , সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এ কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসে সম্ভাবনা রয়েছে।

গত দুই দিন ধরে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে জলাবদ্ধতা আর যানজটে নাকাল নগরবাসী। তবে বুধবার সকাল ১১টার পর রাজধানীতে বৃষ্টি থেমে গেছে।

বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর।

সিনপটিক অবস্থা: মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিক আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তরবঙ্গোসাগরে মাঝারী থেকে প্রবল অবস্থায় রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে