সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে পাইপলাইন বিস্ফোরণে সাতজন দগ্ধ

news-image

রাজধানীর গেণ্ডারিয়ায় গ্যাসের পাইপলাইন বিস্ফোরণে একই পরিবারের সাতজন দগ্ধ হয়েছেন।

আজ বুধবার ভোর সোয়া ৪টার দিকে ঢালকানগর ৫৭/বি নম্বর টিনশেট বাসায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন আলেয়া বেগম (৬৫), মেয়ে শাহীদা বেগম (৩০), জামাতা শরিফুল ইসলাস (৩৫), নাতনি শরিফা (১৩), নাতি শুভ (৮), আরেক মেয়ে শাহনাজ (৩৫) ও জামাতা আলী আকবর (৫০)। দগ্ধ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হাসপাতালে প্রতিবেশী জনি জানান, ভোরে ওই টিনশেট বাসায় সবাই ঘুমিয়ে ছিলেন। দুই রুমের ওই বাসার মধ্য দিয়ে গ্যাসের পাইপলাইন লাগানো ছিল। গ্যাসলাইন লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণে তাঁরা সবাই দগ্ধ হয়েছেন বলে জানতে পেরেছেন। ঘটনার পরপরই তাঁদের উদ্ধার করে ঢামেকে নিয়ে এসেছেন।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, বিস্ফোরণে আলেয়ার ৩৩ শতাংশ, শাহীদার ২৫, শরিফুলের ৪৫, শরিফার ২, শুভর ৮, শাহনাজের ৩৫ ও আকবরের শরীরে ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁরা সবাই চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

স্কালোনির আক্ষেপ, ‘আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস