সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘অনলাইন গণমাধ্যম নীতিমালা ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে বিরাট অগ্রগতি’

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে একটি বিরাট অগ্রগতি।

আজ মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশনের (বিওএনপিএ) নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় তারা মন্ত্রিপরিষদে সদ্য অনুমোদিত অনলাইন গণমাধ্যম নীতিমালা নিয়ে আলোচনা করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘তাৎক্ষণিকভাবে খবর সকলের কাছে পৌঁছাতে অনলাইন সংবাদপোর্টালগুলোর ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়। ’

সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা বজায় রাখার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করে হাসানুল হক ইনু আলোচনায় উত্থাপিত দাবিগুলো দ্রুত পর্যালোচনার আশ্বাস দেন।

আলোচনাকালে সংগঠনের সভাপতি সুভাষ সাহা ও মহাসচিব এএইচএম তারেক চৌধুরী বিশ্বের প্রথম অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণীত হওয়ায় তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানান ও নীতিমালাটি সবার জন্য উন্মুক্ত করতে দ্রুত গেজেট প্রকাশের অনুরোধ করেন।

অনলাইন নিউজপোর্টালগুলোর সাংবাদিকদের জন্য সরকারি পরিচয়পত্র দেয়ার দাবি জানিয়ে এসময় তারা মন্ত্রীকে একটি পত্রও হস্তান্তর করেন।

তথ্যমন্ত্রী এ সময় অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণয়ণকালে সক্রিয় ভূমিকা পালনের জন্য ‘বিওএনপিএ’সহ সকল অংশীজনকে ধন্যবাদ জানান।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা