সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৩

news-image

 

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকার মাল্টিফ্যাবস লিমিটেড পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনাস্থল থেকে আরো ৩ জনের লাশ উদ্ধার হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বিবার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি তাদের পরিচয় জানাতে পারেননি।

এর আগে মঙ্গলবার সকালে একটি এবং সোমবার রাতে আটটি লাশ উদ্ধার করা হয়। এছাড়া ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে সোমবার রাতে মারা যান আরো একজন।

উল্লেখ্য, সোমবার রাত সোয়া ৭টার দিকে কাশিমপুরের নয়াপাড়া এলাকার মাল্টিফ্যাবস লিমিটেড পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় পথচারীসহ আহত হন অর্ধশতাধিক।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা