,

বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১০

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর নয়াপাড়া এলাকায় মাল্টিফ্যাবস নামে একটি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আজ মঙ্গলবার (৪ জুলাই) সকালে কারখানা থেকে আরো একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।

সোমবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা পর ৯ জনের নিহতের খবর পাওয়া যায়। এতে আহত হয় কমপক্ষে ৫০ জন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, বয়লার বিস্ফোণের পর কারখানা থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর আরো তিনজন মারা যান।

মঙ্গলবার সকালে উদ্ধার কাজ চালিয়ে কারখানা থেকে আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে। কারখানার ভেতর আরো মরদেহ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে। এ ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে