,

সেই চালকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিচারপতির গাড়ির ধাক্কায় জাবিন ফয়সাল (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী মারাত্মক জখম হওয়ার ঘটনায় ওই চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ওই গাড়ির মালিক হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শহীদুল আলম ঝিনুকে সোমবার এই নির্দেশ দেন।

নির্দেশে কর্তব্য কাজে অবহেলার দায়ে গাড়ি চালক কামালের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা তিন দিনের মধ্যে জানাতে বলা হয়েছে। এ ব্যাপারে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের নেতৃত্বাধীন হাইকোর্টের বেঞ্চ অফিসার মো. খায়রুল আলম লিটন জানান, ইতোমধ্যেই ট্রাইব্যুনালের রেজিস্ট্রার গাড়িচালক মো. কামাল হোসেনকে শোকজ নোটিশ প্রদান করেছেন।

শোকজ নোটিশে উল্টোপথে গাড়ি চালানোর দায়ে কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী তিনদিনের মধ্যে জানাতে বলা হয়েছে। উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যায় উল্টোপথ দিয়ে আসা গাড়ির ধাক্কায় রূপসী বাংলা হোটেল ক্রসিংয়ের কাছে জাবিন ফয়সাল (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। গাড়িটি হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের। তবে দুর্ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে