বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে ফরহাদ মজহার

news-image

নিজস্ব প্রতিবেদক : নিখোঁজ থাকা কবি ও বুদ্ধিজীবী ফরহাদ মজহারকে আদাবর থানা থেকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৪ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে তাকে আদাবর থানা থেকে বের করা হয়। এ সময় পুলিশ জানায়, তাকে (ফরহাদ মজহার) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) কার্যালয়ে নেওয়া হবে। তবে তাকে ডিসি কার্যালয়ে না নিয়ে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া উইংয়ের সহকারী কমিশনার সুমন কান্তি চৌধুরী বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এর আগে সকাল ৯টা ১০ মিনিটের দিকে তাকে যশোর থেকে আদাবর থানায় আনা হয়।

থানায় তাকে ওসি শেখ শাহিনূর রহমানের কক্ষে রাখা হয়। সে সময় কক্ষের বাইরে ফরহাদ মজহারের স্ত্রী, মেয়েসহ পরিবারের অন্য স্বজনরা অবস্থান করেন।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে যশোরের অভয়নগরে ঢাকাগামী একটি বাস থেকে তাকে উদ্ধার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর তার নিখোঁজের বিষয়টি নিয়ে খুলনার ফুলতলা থানায় সংবাদ সম্মেলন করা হয়।

রাত সোয়া ১টার দিকে ওই সংবাদ সম্মেলনের পর ১টা ৪৫ মিনিটে ঢাকা মহানগর পুলিশের একটি টিমের মাধ্যমে ফরহাদ মজহারকে রাজধানীতে পাঠানো হয়।

সংবাদ সম্মেলনে খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ দাবি করেন, অপহরণ নয়, ফরহাদ মজহার স্বেচ্ছায় ভ্রমণে বের হয়েছেন বলেই মনে হয়েছে। তার কাছে ভ্রমণের ব্যাগ, আলাদা কাপড় ছিল। তবে সংবাদ সম্মেলনে কোনো কথা বলেননি ফরহাদ মজহার।

সোমবার ভোরে এ কবি ও বুদ্ধিজীবীকে তার ঢাকার আদাবরের নিজ বাসা থেকে ডেকে নিয়ে অপহরণ করা হয় বলে অভিযোগ করেন স্বজনরা। পরিবারের অভিযোগ অনুযায়ী আদাবর থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়।

তথ্যপ্রযুক্তির সহায়তায় ফোনের অবস্থান শনাক্ত করে ফরহাদ মজহারকে উদ্ধারে খুলনা মহানগরে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত তল্লাশি চালায় র‌্যাব ৬। সেখানে তাদের অভিযান স্থগিত ঘোষণার আধঘণ্টা পর অভয়নগর থেকে ফরহাদ মজহারকে উদ্ধারের খবর পাওয়া যায়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ