সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরহাদ মজহারের সন্ধানে খুলনায় অভিযান চালাচ্ছে র‌্যাব

news-image

নিজস্ব প্রতিবেদক : ‘নিখোঁজ’ কবি ও কলামিস্ট ফরহাদ মজহারের সন্ধানের খুলনা মহানগরীর শিববাড়ী এলাকায় অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

ফরহাদ মজহারের কাছে থাকা মোবাইল ট্র্যাকিং করে ওই এলাকার একটি টাওয়ারের আওতাধীন অ্যাপ্রোচ রোড এলাকায় তাকে রাখা হয়েছে বলে দাবি করেছে র‌্যাব।

খুলনা র‌্যাব-৬ পরিচালক খোন্দকার রফিকুল ইসলাম সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফরহাদ মজহারের মোবাইল ট্র্যাকিং করে নগরীর শিববাড়ী মোড় এলাকার উদয়ন টাওয়ারের আওতায় তার অবস্থান পাওয়া গেছে। যেটি কেডিএ অ্যাপ্রোচ রোড এলাকায় অবস্থিত। লোকেশন অনুযায়ী তাকে উদ্ধারের জন্য র‌্যাব সদস্যরা অভিযান শুরু করেছে। তবে এখন পর্যন্ত কোন বাড়ি বা কোন জায়গায় তাকে রাখা হয়েছে সেটি স্পষ্ট হয়নি।

উল্লেখ্য, ফরহাদ মজহার সোমবার ভোরে রাজধানীর শ্যামলী থেকে অপহৃত হন বলে তার পরিবার দাবি করে। তিনি আদাবরের হক গার্ডেনের বাসা থেকে ৫টা ৬ মিনিটের দিকে বের হন। এরপর তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে সকাল সাড়ে ৬টার দিকে তার ফোন থেকে ফোন করে ৩৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা