,

ষোড়শ সংশোধনী বাতিল: হতাশ অ্যাটর্নি জেনারেল

news-image

নিজস্ব প্রতিবেদক : সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল হওয়ায় চরম হতাশা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে এ কথা জানান তিনি।

মাহবুবে আলম বলেন, ‘আমাদের স্বপ্ন ছিল ৭২ এর আদি সংবিধানে ফেরা। কিন্তু এই রায়ের মধ্যে দিয়ে সেই স্বপ্ন পূরণ হলো না। এ জন্য আমরা দুঃখ ও হতাশা প্রকাশ করছি। ‘

উচ্চ আদালতের বিচারপতি অপসারণে ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে সংবিধানের আনীত ষোড়শ সংশোধনী বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তা বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ ঐক্যমতের ভিত্তিতে সরকারের আপিল খারিজ করে দেন।

আপিল বিভাগ বলেছেন, হাইকোর্ট রায়ের যে পর্যবেক্ষণ দিয়েছিলেন, সেই পর্যবেক্ষণ প্রত্যাহারসাপেক্ষে এই আপিল খারিজ করা হলো। এই রায়ের ফলে উচ্চ আদালতের বিচারপতি অপসারণে ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে ন্যস্ত রইল বলে জানিয়েছেন আইনজীবীরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে