,

তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে বইছে

news-image

 

নিজস্ব প্রতিবেদক : উজানের পাহাড়ি ঢলে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। রবিবার সকালে হাতীবান্ধার তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৮ সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানি কমছে বলে সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে। এতে জেলার হাতীবান্ধাসহ চার উপজেলার নদীর তীরবর্তী ১৩টি গ্রাম বন্যাকবলিত হয়েছে বলে জানিয়েছেন হাতীবান্ধা উপজেলা ত্রান ও প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তা।

জানা যায়, উজানের ঢলে শুক্রবার রাত থেকে হঠাৎই তিস্তার পানি বৃদ্ধি পেতে শুরু করে। পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় দেড় হাজার পরিবার। শনিবার সকালে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদ সীমার ১১ সেমি উপর দিয়ে প্রবাহিত হতে থাকে। বিকেল নাগাদ পানির পরিমাণ কিছুটা কমে আসলেও রাতে আবার পানি বৃদ্ধি পায় বলে পাউবো সূত্র জানিয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, পরিস্থিতি মোকাবেলায় ব্যারাজের সবকটি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণ করা হচ্ছে। এদিকে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মোঃ আলা উদ্দিন খাঁন। তিনি জানান, নদীতীরবর্তী মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। দুর্গত মানুষের মাঝে শুকনা খাবার বিতরণের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।

হাতীবান্ধা উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহমেদ রবিবার দুপুরে সাংবাদিকদের বলেন, শুক্রবার রাত থেকে প্রায় দেড় হাজার পরিবার পানিবন্দী আছে বলে শুনেছি। তাদের জন্য প্রয়োজনীয় ত্রাণের বরাদ্দ চেয়ে জেলা প্রশাসনের কাছে আবেদন পাঠানো হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, উজানের ঢলের কারনে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৮ সেন্টিমিটার ওপরে ছিল। কিন্তু এখন (দুপুর) তা কমতে শুরু করেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে