,

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় ডিবি পুলিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের গুলশানের বাসায় সাদা পোষাকে পুলিশ ঢুকে হুমকি দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। মাহমুদুর রহমানকে আজ রবিবার সকাল ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিতব্য একটি সংবাদ সম্মেলন বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছে পুলিশ।

দৈনিক আমার দেশ পত্রিকার বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী ইত্তেফাক অনলাইনকে বলেন, শনিবার রাত দেড়টার দিকে গুলশান-২ এর ৭৭ নম্বর সড়কের ১ নম্বর বাড়ির সামনে ডিবি পুলিশের একটি গাড়ি অপেক্ষা করে। সকাল ৮টায় পুলিশ বাড়িতে ঢুকে মাহমুদুর রহমানের গাড়ি চালককে বাসা থেকে বের না হওয়ার নির্দেশ দেয়। এসময় মাহমুদুর রহমান বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাটে অবস্থান করছিলেন।

পরে তিনি ফ্ল্যাট থেকে নেমে আসেন। পুলিশ তাকে আজ সকাল ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিতব্য একটি সংবাদ সম্মেলনে অংশগ্রহন না করার জন্য নির্দেশ দেয়।

ভারতে গো হত্যা নামে মানুষ হত্যার প্রতিবাদ জানাতেই মাহমুদুর রহমান আজ সকাল ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন। এ ব্যাপারে জাহেদ চৌধুরী আরো বলেন, এখন ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে