সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘দুর্নীতি কমিয়ে বর্তমান আইনেই কাঙ্ক্ষিত রাজস্ব আদায় সম্ভব’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বাজেট-উত্তর যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। ছবি : এনটিভি
বাজেটে নতুন মূল্য সংযোজন কর (ভ্যাট) আইন দুই বছরের জন্য স্থগিত করায় আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই)। রাজস্ব আদায় ব্যবস্থায় দুর্নীতি কমিয়ে বর্তমান আইনেই কাঙ্ক্ষিত রাজস্ব আদায় করা সম্ভব বলে মনে করেন এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।

আজ শনিবার চলতি অর্থবছরের জাতীয় বাজেট-উত্তর যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান শফিউল ইসলাম মহিউদ্দিন। এফবিসিসিআই ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এ সময় শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘এখন যে ভ্যাট এবং ট্যাক্স আদায় হচ্ছে সে ক্ষেত্রেও আরো বেশি ভ্যাট এবং ট্যাক্স আদায় করা সম্ভব যদি দুর্নীতি আমরা কমিয়ে আনতে পারি।’

এফবিসিসিআইর সভাপতি আরো বলেন, ‘ভ্যাট আইন বাস্তবায়নে ব্যবসায়ী ও সরকারের পর্যাপ্ত প্রস্তুতি ছিল না।’ তাই ভ্যাট আইন দুই বছরের জন্য স্থগিত করায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং ব্যবসায়ী উভয়ই এই সময়ে বাস্তবায়নের দক্ষতা অর্জনে সক্ষম হবে বলে মনে করেন তিনি। আর এই সক্ষমতা অর্জনে এনবিআর এবং এফবিসিসিআইয়ের মধ্যে একটি যৌথ ওয়ার্কিং কমিটি গঠনের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা