,

প্রেমের টানে শেরপুরে ছুটে এলেন রুশ কন্যা

news-image

 

নিজস্ব প্রতিবেদক : প্রেমের টানে সুদূর রাশিয়া থেকে শেরপুরে ছুটে এসেছেন সিভেত লেনার (২৯) নামে এক রাশিয়ান এক নারী। পরে শুক্রবার রাতে উপজেলার বাঘবেড় ইউনিয়নের ধীরেন্দ্র কান্ত সরকারের ছেলে ধর্মকান্ত সরকারে (৩৭) সাথে তার বিয়ে হয়। শেরপুর শহরের গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে এ বিয়ে অনুষ্ঠিত হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালে এইচএসসি পাসের পর উচ্চতর পড়াশোনার জন্য ধর্মকান্ত সরকার রাশিয়াতে যান। ভর্তি হন মস্কোর আছরাখান টেকনিক্যাল ইউনিভার্সিটিতে। সেখানে তেল, গ্যাস ও পেট্রোল বিষয়ে মাস্টার ডিগ্রি লাভের পর শুরু করেন ব্যবসা। এক সময় যাওয়া-আসা শুরু হয় মস্কোর ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কন্সিয়াসনেস বা ইসকনে। সেখানেই পরিচয় হয় রাশিয়ান কন্যা সিভেত লেনার সাথে। পরে দীর্ঘদিন দুজনের মধ্যে চলে ইমেইলে আলাপচারিতা। গত বছরের সেপ্টেম্বরে ধর্মকান্ত সরকার দেশে চলে আসেন। দেশে চলে এলেও দুজনের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকে। এর সূত্র ধরেই এক মাস আগে বাংলাদেশে আসেন সিভেত লেনা। এরই প্রেক্ষিতে শুক্রবার শহরের গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মের রীতি অনুসায়ী বিয়ে অনুষ্ঠিত হয়।

শেরপুর ইসকনের সেবায়েত অপূর্ব জগন্নাথ দাশ ব্রহ্মচারী বলেন, শুক্রবার রাতে গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে ধর্মকান্ত সরকার ও সিভেত লেনার বিয়ের কাজ সম্পন্ন হয়। তাদের ভালোবাসার পরিণতি এখন বিয়েতে রূপ নিয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে