,

হলি আর্টিজানের ঘটনা মোকাবেলা বড় চ্যালেঞ্জ ছিল

news-image

নিজস্ব প্রতিবেদক : হলি আর্টিজানের ওই দিনের ঘটনার যে ব্যাপকতা দেখা দিয়েছিল সেটা মোকাবেলা করা ছিল আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন বাংলা‌দেশ পু‌লি‌শের অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান। রাজধানীর গুলশা‌নে শ‌নিবার সকা‌লে হলি আর্টিজানে জ‌ঙ্গি হামলায় নিহতদের প্র‌তি শ্রদ্ধা জা‌নি‌য়ে তি‌নি এসব কথা ব‌লেন।

মোখলেছুর রহমান ব‌লেন, হলি আর্টিজানের ওই দিনের ঘটনাটা ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটা টার্ণিং পয়েন্ট। এই ধরনের ঘটনার যে ব্যাপকতা দেখা দিয়েছিল সেটা মোকাবেলা করা ছিল আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। তাৎক্ষণিকভাবে আমরা তা মোকাবেলা করে গি‌য়ে দুজন সিনিয়র অফিসারকে হারিয়েছি।

‌তি‌নি আরও ব‌লেন, বাংলাদেশ যাতে আন্তর্জাতিক পরিমন্ডলে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিচিতি না পায় তার জন্য সকল পদক্ষেপ নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায়, পুলিশ ও অন্যান্য বাহিনীর পেশাদারিত্ব বজায় রেখে এবং জীবন বাজি রেখে বাংলাদেশকে একটি নিরাপদ রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে পরিচিত করতে পেরেছি।

অতিরিক্ত আইজিপি ব‌লেন, বাংলাদেশে জঙ্গিবাদের কোন স্থান নেই। বিশ্বের বুকে বাংলাদেশ জ‌ঙ্গি দম‌নে অনেক প্রশংসা অর্জন ক‌রে‌ছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে জঙ্গি তৎপরতা সীমিত হয়ে আসছে। বিশ্বের বুক থেকে এই সকল জঙ্গি সংগঠন নিশ্চিহ্ন হবে শিঘ্রই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে