,

হলি আর্টিজানে নিহতদের প্রতি জাপান-ইতালির রাষ্ট্রদূতের শ্রদ্ধা

news-image

নিউজ ডেস্ক : গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার এক বছর পূর্তি উপলক্ষে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাপানি রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবি। আজ শনিবার সকাল ৭টা ২২ মিনিটে কড়া পুলিশ পাহারায় তিনি হলি আর্টিজানে প্রবেশ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি ৭টা ২৮ মিনিটে বের হন। এসময় রাষ্ট্রদূতের সঙ্গে তার ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা ও ডিএমপির গুলশান বিভাগের পুলিশ কর্মকর্তারা ছিলেন।

অপরদিকে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা। আজ শনিবার সকাল ১১টা ১০ মিনিটে কড়া পুলিশ পাহারায় তিনি হলি আর্টিজানে প্রবেশ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ পরই সেখান থেকে বের হন। ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় ইতালির আরও ৪ নাগরিক উপস্থিত ছিলেন। তাদের মধ্যে একজন হলি আর্টিজানে হামলায় নিহত একজনের স্বামী বলে জানা গেছে। তবে তারা গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি। শ্রদ্ধা জানানো শেষে তারা কয়েক মিনিট নীরবতাও পালন করেন।

প্রসঙ্গত, হলি আর্টিজান বেকারিতে এক বছর আগে জঙ্গি হামলার এক বছর পূর্তির দিন আজ শনিবারে রেস্টুরেন্টটি চার ঘণ্টার জন্য খুলে দেওয়া হচ্ছে। হলি আর্টিজানের মালিক সাদাত মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত হলি আর্টিজানের নিচতলা সবার জন্য উন্মুক্ত থাকবে। ‘ গত বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিজানে নারকীয় জঙ্গি হামলায় দেশি-বিদেশি ২০ নাগরিক ও দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে